মজার ছড়া ও শিক্ষামূলক কুইজ - শিশুদের ডিজিটাল পাঠশালা
Smart Shishu (স্মার্ট শিশু) প্ল্যাটফর্মে আপনাদের স্বাগতম। শিশুদের বাংলা ভাষা শিক্ষার শুরুটা যদি আনন্দদায়ক ও আকর্ষণীয় হয়, তবে তাদের শেখার প্রতি আগ্রহ বহুগুণ বেড়ে যায়। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা আমাদের এই "মজার ছড়া ও গেম" পেজটি তৈরি করেছি। এখানে আধুনিক প্রযুক্তির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বর্ণপরিচয়'-এর চিরায়ত শিক্ষার এক অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে, যা শিশুদের মেধা বিকাশে অত্যন্ত সহায়ক।
আমাদের এই বাংলা ছাড়াই পেজটিকে প্রধানত তিনটি মজাদার বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম বিভাগটি হলো "বর্ণের ছড়া"। এখানে অ থেকে ঁ পর্যন্ত প্রতিটি বর্ণে ক্লিক করলে বাচ্চারা সেই বর্ণ সম্পর্কিত একটি মজার ছড়া শুনতে পাবে (যেমন: 'অ' তে অজগরটি আসছে তেড়ে) এই পদ্ধতিটি তাদের ভিজ্যুয়াল এবং অডিটরি মেমোরি (Visual and Auditory Memory) বৃদ্ধি করতে জাদুর মতো কাজ করে। দ্বিতীয় বিভাগটি হলো "মজার ছড়া", যেখানে 'আতা গাছে তোতা পাখি' বা 'হাট্টিমাটিম টিম'-এর মতো কালজয়ী বাংলা নার্সারি রাইমসগুলো ডিজিটাল অডিও ফরম্যাটে রাখা হয়েছে, যা শিশুদের মন জয় করবে এবং তাদের বাংলা ভাষার প্রতি ভালোবাসা বাড়াবে।
সর্বশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় বিভাগটি হলো "মজার কুইজ"। শিশুরা ছড়াগুলো থেকে কী শিখল, তা যাচাই করার জন্য এই কুইজ অপশনটি ডিজাইন করা হয়েছে। এখানে সহজ ও মজার অসংখ্য কিছু প্রশ্ন এড করা হয়েছে যেখান থেকে প্রতিদিন নতুন নতুন প্রশ্ন অটোমেটিক বাচ্চাদের সামনে আসবে। সঠিক উত্তর দিলে বা পাঁচটি উত্তর দেওয়ার পর রেজাল্ট শো করবে, যা তাদের আরও বেশি শিখতে উৎসাহিত করবে। আমাদের এই সম্পূর্ণ নিরাপদ এবং শিক্ষামূলক পরিবেশটি প্রি-স্কুল (Pre-school) এবং প্রাইমারি লেভেলের শিশুদের বাংলা ব্যাকরণ ও শব্দভাণ্ডার (Vocabulary) শক্তিশালী করতে একটি অপরিহার্য হাতিয়ার।